আগামীর সুনাগরিক
গড়ে তোলার প্রত্যয়ে
আধুনিক শিক্ষা, সৃজনশীলতা ও নৈতিক মূল্যবোধের সমন্বয়ে আমরা শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও সুপ্ত প্রতিভার বিকাশে সহায়তা করছি।
জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় হিসেবে সম্মাননা
২০১৫ খ্রি.
৩০০+
শিক্ষার্থী
১১
শিক্ষক
০৬
শ্রেণিকক্ষ
০২
মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ
বিদ্যালয় পরিচিতি
মোহাঃ আব্দুর রাজ্জাক
প্রধান শিক্ষক
বিদ্যালয়ের পরিচিতি
শিক্ষার আলো ছড়িয়ে দিতে ১৯০৪ সালে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টি চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের নিকটে শান্ত ও মনোরম গ্রামীণ পরিবেশে অবস্থিত।
প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে একটি করে এবং তৃতীয় থেকে পঞ্চম শ্রেণিতে দুটি করে শাখা রয়েছে। বিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম কম্পিউটারের মাধ্যমে পরিচালিত হয়। দুটি ভবনের একটিতে শিক্ষকদের কক্ষ এবং অন্য কক্ষগুলো শ্রেণিকক্ষ হিসেবে ব্যবহৃত হয়। বিদ্যালয় প্রাঙ্গণ সীমানাপ্রাচীর দিয়ে ঘেরা।
বর্তমান উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা
বর্তমানে বিদ্যালয়টিতে সততা স্টোর ও মহানুভবতার দেয়াল কার্যক্রম চালু রয়েছে। ভবিষ্যতে বিদ্যালয়টিতে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্য রয়েছে। এছাড়া শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের বর্ধিত চাহিদা পূরণে একটি নতুন ভবন নির্মাণের প্রয়োজনীয়তা রয়েছে।
আমাদের রূপকল্প (Vision)
একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও গুণগত প্রাথমিক শিক্ষাব্যবস্থার মাধ্যমে প্রতিটি শিশুকে সৃজনশীল, নৈতিক মূল্যবোধসম্পন্ন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলা।
আমাদের অভিলক্ষ্য (Mission)
আধুনিক শিক্ষণপদ্ধতি, তথ্যপ্রযুক্তি ও উপযোগী শিখনসামগ্রীর ব্যবহারের মাধ্যমে শিক্ষার গুণগত মান উন্নয়ন করা।
ফলাফল ও অর্জন
বিদ্যালয়ের উল্লেখযোগ্য অর্জনসমূহ
উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় হিসেবে স্বীকৃতি লাভ।
উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষক (সহকারী শিক্ষক মোসাঃ মোস্তারী খাতুন)।
টানা ৩ বছর মীনা প্রদর্শনী মেলায় শিবগঞ্জ উপজেলার প্রতিনিধিত্ব করে জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন।
জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় হিসেবে সম্মাননা।
উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষক (প্রধান শিক্ষক মোহাঃ আব্দুর রাজ্জাক)।
উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষক (প্রধান শিক্ষক মোহাঃ আব্দুর রাজ্জাক)।
উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় স্বীকৃতি।
জেলায় শ্রেষ্ঠ শিক্ষক (প্রধান শিক্ষক মোহাঃ আব্দুর রাজ্জাক)।
বিগত বছরগুলোর পরীক্ষার ফলাফল
| শিক্ষাবর্ষ | অংশগ্রহণ | উত্তীর্ণ | জিপিএ-৫ | বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী | |
|---|---|---|---|---|---|
| সাধারণ | ট্যালেন্টপুল | ||||
| ২০১০ | ৫৬ | ৫৬ | ৭ | ০ | ৭ |
| ২০১১ | ৭০ | ৬৯ | ৯ | ২ | ১ |
| ২০১২ | ৬৮ | ৬৬ | ৯ | ২ | ৪ |
| ২০১৩ | ৭৯ | ৭৪ | ১২ | ০ | ৩ |
| ২০১৪ | ৮৬ | ৮৫ | ৮ | ০ | ২ |
| ২০১৫ | ৫৭ | ৫৭ | ৩ | ১ | ০ |
| ২০১৬ | ৬৩ | ৬৩ | ১৩ | ১ | ৩ |
| ২০১৭ | ৬৭ | ৬৬ | ১০ | ২ | ৪ |
| ২০১৮ | ৭০ | ৭০ | ২০ | ফলাফল | অপ্রকাশিত |
| ২০১৯ | ৭৯ | ৭৯ | ২৮ | ১ | ১ |
| ২০২০ | ৫৭ | ৫৭ | - | - | - |
| ২০২১ | ৮২ | ৮২ | - | - | - |
| ২০২২ | ৮১ | ৮১ | - | - | - |
নিবেদিতপ্রাণ শিক্ষকমণ্ডলী
ফটোগ্যালারি
বিদ্যালয়ের উল্লেখযোগ্য মুহূর্ত
আমাদের সাথে যুক্ত হোন
বার্তা পাঠান
-
উপজেলা থেকে ১০ কিলোমিটার দক্ষিণে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ জাতীয় মহাসড়কের নিকটে রাণীহাটি বাজারে বিদ্যালয়টি অবস্থিত।
-
০১৭১৪-৪৭৫০১৯
-
ranihatigps@gmail.com